চট্টগ্রাম ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সুধারাম ও ময়নামতি অঞ্চলের ২০ কলেজের ২১১ শিক্ষার্থীর অংশগ্রহণ

কুমিল্লা শিক্ষা বোর্ডে আন্তঃকলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন, অংশগ্রহণ ২০ কলেজের

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

কুমিল্লা শিক্ষা বোর্ডের আয়োজনে আন্তঃকলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা, ১৮ এপ্রিল ২০২৬: “ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে আন্তঃকলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম।

প্রতিযোগিতায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সুধারাম ও ময়নামতি অঞ্চলের ২০টি কলেজের মোট ২১১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলেন, ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, নিজেদের গড়ে তুলতে ক্রীড়ার পাশাপাশি শিক্ষার দিকেও সমান গুরুত্ব দিতে হবে।”

অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের উপ-সচিব (প্রশাসন) মো. মাসুম মিল্লাত মজুমদার। শুভেচ্ছা বক্তব্য দেন বোর্ডের সহকারী ক্রীড়া কর্মকর্তা মো. সাঈম মিয়া।

একই দিন বিকেলে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন এবং সহকারী ক্রীড়া কর্মকর্তা মো. সাঈম মিয়া।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন আবুল হাসনাত বাবুল ও বদরুল হুদা জেনু। প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সুধারাম ও ময়নামতি অঞ্চলের ২০ কলেজের ২১১ শিক্ষার্থীর অংশগ্রহণ

কুমিল্লা শিক্ষা বোর্ডে আন্তঃকলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন, অংশগ্রহণ ২০ কলেজের

আপডেট সময় : ০৭:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬