রামচন্দ্রপুর এলাকায় গভীর রাতে অভিযান, বসতঘর থেকে গাঁজাসহ গ্রেফতার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ আটক ২ মাদক ব্যবসায়ী
- আপডেট সময় : ০৭:২৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

কুমিল্লা, ১৮ এপ্রিল ২০২৬: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাক) এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিছুজ্জামান (পিপিএম) এবং দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন-এর নির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে রামচন্দ্রপুর এলাকার একটি বসতঘরের উত্তর পাশের কক্ষ থেকে মো. ফাহিম (১৯) ও মো. জনি (২২) নামের দুইজনকে ১২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।














