চট্টগ্রাম ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

চুরি হওয়া অটোরিক্সা উদ্ধারসহ বিভিন্ন মামলায় একাধিক আসামিকে আটক করলো বাঘা থানা পুলিশ

বাঘা থানা পুলিশের সফল অভিযান: চোর ধরা পড়লো হাতেনাতে

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘা থানায় পৃথক অভিযানে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা চোরসহ বিভিন্ন মামলার মোট ৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। (১৬ এপ্রিল) রাত এবং পরবর্তী সময় এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল রাত আনুমানিক ৯টায় মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রাম থেকে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা চুরি করে পালানোর সময় সুমন মন্ডল (৩২) নামে এক ব্যক্তিকে স্থানীয় জনগণ ও পুলিশের সহায়তায় হাতেনাতে আটক করা হয়। আটককৃত সুমন বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর (বড় ছয়ঘটি) গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে চোরাই অটোরিক্সাটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মো: ইব্রাহিম হোসেন বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং ১২(৪)২০২৬, ধারা ৪৫৭/৩৮০/৩৪ পেনাল কোড)।

অন্যদিকে, রবিউল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে সড়ক দুর্ঘটনা মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া সলিম ইসলাম (৩০) ও নবাব আলী (৪৫) নামের দুইজনকে মারামারি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে আটক করা হয়।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চুরি হওয়া অটোরিক্সা উদ্ধারসহ বিভিন্ন মামলায় একাধিক আসামিকে আটক করলো বাঘা থানা পুলিশ

বাঘা থানা পুলিশের সফল অভিযান: চোর ধরা পড়লো হাতেনাতে

আপডেট সময় : ১১:৩৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬