চট্টগ্রাম ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গাড়ি চুরি মামলার মূল আসামিসহ ৩ জন আটক, পৃথক অভিযানে নিখোঁজ দুই শিশু উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩, উদ্ধার ২ শিশু

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেফতার আসামি ও উদ্ধার শিশু

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), ১৭ এপ্রিল ২০২৬:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা-য় পুলিশের বিশেষ অভিযানে গাড়ি চুরির মামলার মূল আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে পৃথক অভিযানে নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোররাতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পরিচালিত অভিযানে এ গ্রেফতার ও উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. আনিছুজ্জামান (পিপিএম) এবং দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন-এর দিকনির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গাড়ি চুরির মামলার এজাহারভুক্ত মূল আসামি মো. শুক্কুর মিয়া পারভেজ (২০)-কে গ্রেফতার করা হয়। এছাড়া একটি জিআর পরোয়ানাভুক্ত আসামি মামুন মিয়া (৩৮) এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত মো. জালাল উদ্দিন (৩৫)-কেও আটক করা হয়।

অন্যদিকে পৃথক অভিযানে সাধারণ ডায়েরি (জিডি) মূলে নিখোঁজ দুই শিশু—জান্নাতুল কিফায়া সানজিদা (১৩) ও নুসরাত জাহান জুঁই (১৫)-কে উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে নিয়মিত মামলার আসামিকে আদালতে চালান দেওয়া হয়েছে। পরোয়ানাভুক্ত আসামিকে পরোয়ানা অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত আসামিকে সাজা কার্যকরের জন্য প্রেরণ করা হয়েছে।

উদ্ধারকৃত দুই শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গাড়ি চুরি মামলার মূল আসামিসহ ৩ জন আটক, পৃথক অভিযানে নিখোঁজ দুই শিশু উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩, উদ্ধার ২ শিশু

আপডেট সময় : ১০:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬