চট্টগ্রাম ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বাঁশখালী আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

বাঁশখালী বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে মোহাম্মদ নাছেরের একক বিজয়

মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাঁশখালী আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট মোহাম্মদ নাছের। নির্বাচন কমিশনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সভাপতি পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় ওই পদে আর কোনো প্রার্থী না থাকায় মোহাম্মদ নাছেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। তিনি ভোটার নম্বর ৩২ এবং ফরম নম্বর ১৩–এর প্রার্থী ছিলেন।

উল্লেখ্য, এডভোকেট মোহাম্মদ নাছের গত ২০২৪-২৫ সেশনে প্রত্যক্ষ ভোটে বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাঁর পূর্ববর্তী অভিজ্ঞতা ও নেতৃত্বকে সমিতির সদস্যরা ইতিবাচকভাবে দেখছেন বলে জানা গেছে।

বাঁশখালী আইনজীবী সমিতির প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট দিলীপ কান্তি সুশীল। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট মো. সাইফুদ্দিন ও এডভোকেট মো. জসিম উদ্দিন।

আগামী ২০ এপ্রিল অন্যান্য পদে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে স্থানীয় আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাঁশখালী আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

বাঁশখালী বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে মোহাম্মদ নাছেরের একক বিজয়

আপডেট সময় : ১০:০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬