চট্টগ্রাম ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জনস্বার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নতুন ডিসি নিয়োগ; প্রশাসনে বড় রদবদল

কিশোরগঞ্জে প্রশাসনিক রদবদল, নতুন ডিসি সোহানা নাসরিন

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ১২:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিন। তিনি বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার স্থলাভিষিক্ত হচ্ছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বুধবার (১৫ এপ্রিল) মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোহা: ইসমাইল হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাধিক কর্মকর্তার বদলি ও পদায়নের বিষয় উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা তাদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে মাঠ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস মিয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের পরবর্তী দায়িত্ব নির্ধারণ না হওয়া পর্যন্ত মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা, দক্ষতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের বদলি ও পদায়ন নিয়মিত প্রক্রিয়ার অংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জনস্বার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নতুন ডিসি নিয়োগ; প্রশাসনে বড় রদবদল

কিশোরগঞ্জে প্রশাসনিক রদবদল, নতুন ডিসি সোহানা নাসরিন

আপডেট সময় : ১২:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬