চট্টগ্রাম ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

সংক্রমণ বাড়ায় হাসপাতালে রোগীর চাপ, করিডোরে চিকিৎসা নিচ্ছে শিশুরা

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে তীব্র শয্যা সংকট

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাম-রুবেলা আক্রান্ত শিশুদের চিকিৎসার দৃশ্য।

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা, ১৬ এপ্রিল ২০২৬: কুমিল্লায় হাম-রুবেলার প্রাদুর্ভাব বেড়ে চলেছে। এরই মধ্যে আরও এক শিশুর মৃত্যু হয়েছে, যা নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। একই সঙ্গে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রায়হান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। সে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা ফারুকের ছেলে।

চিকিৎসকরা জানান, গত ১৪ এপ্রিল রাতে উচ্চমাত্রার জ্বর, কাশি এবং শরীরে মারাত্মক র‍্যাশ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে, জেলাজুড়ে হাম-রুবেলার সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে রোগীর চাপ এতটাই বেড়েছে যে শয্যা সংকট তীব্র আকার ধারণ করেছে। শয্যা, মেঝে ও বারান্দা ছাড়িয়ে করিডোরেও রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে।

হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ জানান, প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত ৯৪ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে এবং নতুন করে আরও ৩৬ জন ভর্তি হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাম-রুবেলার উপসর্গ নিয়ে আরও ২৪ শিশু জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সংক্রমণ বাড়ায় হাসপাতালে রোগীর চাপ, করিডোরে চিকিৎসা নিচ্ছে শিশুরা

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে তীব্র শয্যা সংকট

আপডেট সময় : ১১:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬