চট্টগ্রাম ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

৬ এপ্রিল থেকে নিখোঁজ, খোঁজে ব্যর্থ পরিবার—পুলিশের তদন্ত অব্যাহত

কুমিল্লায় ১০ দিনেও মিলেনি নবম শ্রেণির শিক্ষার্থী সাইফের সন্ধান, উদ্বেগে পরিবার

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

কুমিল্লার লালমাই উপজেলার নিখোঁজ শিক্ষার্থী মোন্তাকিম হোসেন সাইফ।

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমাই, কুমিল্লা, ১৬ এপ্রিল ২০২৬: কুমিল্লার লালমাই উপজেলায় নবম শ্রেণির শিক্ষার্থী মোন্তাকিম হোসেন সাইফ (১৫) নিখোঁজের ১০ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ সাইফ উপজেলার মাতাইনকোট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি সে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সাইফের বাবা মোজাহের হোসেন জানান, “ছেলেকে খুঁজে পেতে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কিন্তু এখনো তার কোনো হদিস পাইনি। আমরা খুবই দুশ্চিন্তায় আছি।”

এদিকে, এ ঘটনায় লালমাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

স্থানীয়রা জানান, দ্রুত সাইফকে উদ্ধার করতে প্রশাসনের আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার সন্ধান চেয়ে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন তারা।

যদি কোনো সহৃদয় ব্যক্তি সাইফের সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৬ এপ্রিল থেকে নিখোঁজ, খোঁজে ব্যর্থ পরিবার—পুলিশের তদন্ত অব্যাহত

কুমিল্লায় ১০ দিনেও মিলেনি নবম শ্রেণির শিক্ষার্থী সাইফের সন্ধান, উদ্বেগে পরিবার

আপডেট সময় : ১১:২৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬