চট্টগ্রাম ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

হরিরামপুরে আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

হরিরামপুরে আজিমনগর স্কুলে জমকালো পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে

হরিরামপুরে আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের একাংশ।

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ, ১৬ এপ্রিল ২০২৬: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১২টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ তানভীর আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ এবং শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান শিক্ষক চৌধুরী আওলাদ হোসেন বিপ্লব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মহিদুর রহমান মৃধা, আজিমনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, সুতালড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিন্টু এবং লেছড়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ আল মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন আজিমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ টুটুল, কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন (শাওন), বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হাজী আব্দুল হান্নান মৃধা বলেন, দুর্গম চরাঞ্চলে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে তারা দলীয়ভাবে সর্বদা সক্রিয় রয়েছেন। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং অবহেলিত অঞ্চলের শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হরিরামপুরে আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

হরিরামপুরে আজিমনগর স্কুলে জমকালো পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়

আপডেট সময় : ০৭:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬