চট্টগ্রাম ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

জমি বিরোধে নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

হরিরামপুরে জমি বিরোধে হয়রানির অভিযোগ: এসআই আকরামের বিরুদ্ধে ভুক্তভোগীর অভিযোগ

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নিরীহ মানুষের ওপর হয়রানির অভিযোগ উঠেছে নটাখোলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আকরামের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল লেছড়াগঞ্জ ইউনিয়নের গংগাধী এলাকার বাসিন্দা আনছার খাকে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই অকথ্য ভাষায় গালিগালাজ করে টেনে-হেঁচড়ে তদন্ত কেন্দ্রে নিয়ে গিয়ে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রতিবাদ জানালে তাদের সঙ্গেও অসদাচরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সরে জমিনে অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। স্থানীয়দের দাবি, কিছু প্রভাবশালী মহলের সঙ্গে যোগসাজশ করে প্রশাসনের কিছু সদস্য সাধারণ মানুষকে হয়রানি করছে।

ভুক্তভোগী আনছার খা জানান, তিনি দীর্ঘ প্রায় এক যুগ ধরে স্ট্যাম্পের কাগজের ভিত্তিতে তার বসতভিটায় বসবাস করছেন। হঠাৎ করে একটি মহল তাকে উচ্ছেদের চেষ্টা করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি শান্তিপূর্ণভাবে বসবাস করতে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় বাসিন্দা মাঈনদ্দীন মল্লিক অভিযোগ করে বলেন, এসআই আকরামের কাছে বিষয়টি জানতে চাইলে তাকেও গালিগালাজ করা হয় এবং দালাল বলে আখ্যায়িত করা হয়।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় অভিযোগ করেন, তদন্ত কেন্দ্রে অনিয়ম, মামলা-বাণিজ্য এবং অবৈধ কার্যক্রম চলছে।
তবে এসআই আকরাম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে তদন্ত কেন্দ্রের ওসি ফারুক হোসেন জানান, বিষয়টি তিনি পরে জেনেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার জানান, অভিযোগটি খতিয়ে দেখা হবে এবং সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জমি বিরোধে নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

হরিরামপুরে জমি বিরোধে হয়রানির অভিযোগ: এসআই আকরামের বিরুদ্ধে ভুক্তভোগীর অভিযোগ

আপডেট সময় : ০৩:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬