চট্টগ্রাম ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

৩-৪ মাস ধরে বন্ধ সড়ক সংস্কার, দুর্ভোগে যাত্রী ও শিক্ষার্থীরা

মানিকগঞ্জে লাউতা-বাঠুইমুড়ি সড়কের কাজ বন্ধ, চরম দুর্ভোগে জনসাধারণ

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা-এর লাউতা থেকে বাঠুইমুড়ি আঞ্চলিক সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় জনসাধারণ।

সরেজমিনে দেখা যায়, প্রায় ৪ কিলোমিটার সড়কের সংস্কার কাজ গত ৩-৪ মাস ধরে বন্ধ রয়েছে। এতে করে প্রতিদিন এ সড়ক ব্যবহারকারী যাত্রী, পরিবহন চালক ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

হ্যালোবাইক চালকরা বলেন, ভাঙাচোরা রাস্তার কারণে যানবাহন চালাতে গিয়ে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে। এতে যানবাহনের ক্ষতিও হচ্ছে।

উল্লেখ্য, এই সড়ক দিয়ে এলাকার বৃহৎ কৃষিপণ্য পরিবহন করা হয়। এছাড়া ভাতশালার বিল এলাকার মালামাল পরিবহন এবং শতাধিক স্কুলগামী শিক্ষার্থীর নিয়মিত যাতায়াতের প্রধান মাধ্যম এটি।

এ বিষয়ে ৩নং চালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গফফার জানান, বিষয়টি উপজেলা এলজিইডি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে, মানিকগঞ্জ জেলা এলজিইডির সহকারী প্রকৌশলী শিমুল গোলদার জানান, তেলের সংকটজনিত কারণে সাময়িকভাবে কাজ বন্ধ রয়েছে। ঠিকাদারকে বিষয়টি জানানো হয়েছে এবং দ্রুত কাজ পুনরায় শুরু করার চেষ্টা চলছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৩-৪ মাস ধরে বন্ধ সড়ক সংস্কার, দুর্ভোগে যাত্রী ও শিক্ষার্থীরা

মানিকগঞ্জে লাউতা-বাঠুইমুড়ি সড়কের কাজ বন্ধ, চরম দুর্ভোগে জনসাধারণ

আপডেট সময় : ০২:২১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬