চট্টগ্রাম ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

অপপ্রচারের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর

মানিকগঞ্জে বিএনপি নেতা সুরুজ মিয়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২২:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১৮৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা-এর আরুয়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সুরুজ মিয়ার বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে।

গত ১০ মার্চ একটি জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইন মাধ্যমে সরকারি টয়লেট ও রাস্তা প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগ এনে একটি সংবাদ প্রকাশিত হয়। তবে সরেজমিনে তদন্তে ওই সংবাদের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে সুরুজ মিয়া বলেন, একটি কুচক্রী মহল তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তিনি এ ধরনের ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সুষ্ঠু তদন্তের দাবি করেন।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদে উল্লেখিত ইউপি সদস্য ও এক নারীর অভিযোগও বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই।

স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এ ধরনের কোনো ঘটনার সত্যতা তারা জানেন না। তারা অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।

ইউনিয়ন পরিষদের সদস্যরাও বলেন, সংশ্লিষ্ট সংবাদের অভিযোগগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ অনাকাঙ্ক্ষিত এবং এতে সামাজিক বিভ্রান্তি সৃষ্টি হয়।

স্থানীয়রা প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অপপ্রচারের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর

মানিকগঞ্জে বিএনপি নেতা সুরুজ মিয়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ

আপডেট সময় : ০৬:২২:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬