চট্টগ্রাম ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

সোনাপুর গ্রামে টিউবওয়েল ব্যবহার নিয়ে বাধা ও হামলার অভিযোগে উত্তাল এলাকাবাসী

বিশ্বনাথে টিউবওয়েল নিয়ে উত্তেজনা: পানির অধিকার বাধাগ্রস্ত, হামলা ও মিথ্যা মামলার অভিযোগে মানববন্ধন

ফজল উদ্দিন,ছাতক উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ,সিলেট)
  • আপডেট সময় : ০১:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি গভীর টিউবওয়েলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশুদ্ধ পানির ব্যবহারে বাধা, হামলা এবং মিথ্যা মামলার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় এলাকাবাসী।
জানা যায়, উপজেলার লামাকাজী ইউনিয়নের সোনাপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমানের অর্থায়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’ ৬টি অসহায় পরিবারের জন্য একটি গভীর টিউবওয়েল স্থাপন করে। মানবিক এই উদ্যোগের লক্ষ্য ছিল দরিদ্র পরিবারগুলোর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে ওই পরিবারগুলোকে পানির ব্যবহার নিশ্চিত করা হয়। তবে টিউবওয়েল স্থাপনের পরপরই গ্রামের আব্দুল জালাল নামে এক ব্যক্তি তিনটি পরিবারকে পানি নিতে বাধা দেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে মীমাংসার চেষ্টা করলে দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় মুরুব্বিদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, ঘটনার পর নিজের দায় এড়াতে সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোতোওয়াল্লি ও চ্যারিটি গ্রুপের কোষাধ্যক্ষ আতাউর রহমানের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর লামাকাজীর গোলচন্দ বাজারে স্থানীয়দের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষ অংশগ্রহণ করে এবং প্রতিবাদী স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা মানুষের কল্যাণে কাজ করি—এই অন্যায়ের বিচার চাই” এবং “পানির অপর নাম জীবন—এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না।”
এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, বিশুদ্ধ পানির অধিকার নিশ্চিত করা, মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সোনাপুর গ্রামে টিউবওয়েল ব্যবহার নিয়ে বাধা ও হামলার অভিযোগে উত্তাল এলাকাবাসী

বিশ্বনাথে টিউবওয়েল নিয়ে উত্তেজনা: পানির অধিকার বাধাগ্রস্ত, হামলা ও মিথ্যা মামলার অভিযোগে মানববন্ধন

আপডেট সময় : ০১:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬