চট্টগ্রাম ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গ্রামীণ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসকদের দক্ষতা বাড়াতে উদ্যোগ

চট্টগ্রামের বাঁশখালীতে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

মোনতাহেরুল হক আমিন
  • আপডেট সময় : ০৭:০১:২০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে পার্কভিউ হাসপাতালের উদ্যোগে পল্লী চিকিৎসকদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে বাঁশখালী উপজেলার চাম্বল জেনারেল হাসপাতালের অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার ওয়েলফেয়ার সোসাইটি, বাঁশখালী উপজেলা শাখার সভাপতি চিকিৎসক আশেক এলাহি রনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম উপস্থিত থাকার কথা থাকলেও জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় তিনি সরাসরি উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি টেলিফোনে যুক্ত হয়ে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রেজাউল করিম, নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাকিবুল হাসান, চট্টগ্রাম আইএইচটির সহযোগী অধ্যাপক ডা. মিনহাজুল হক, সার্জারি বিশেষজ্ঞ ডা. আব্দুর রহিম, শিশু বিশেষজ্ঞ ডা. মো. ছগীর, ডা. জিয়াউল কাদের এবং চিকিৎসক মনির উদ্দিন চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন বাঁশখালী জেনারেল হাসপাতালের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা মোক্তার শিকদার, অফিস ডিরেক্টর মোহাম্মদ মর্তুজা আলী এবং ম্যানেজার আব্দুর রহিমসহ স্থানীয় স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

কর্মশালায় পল্লী চিকিৎসকদের বিভিন্ন রোগ নির্ণয় পদ্ধতি, আধুনিক চিকিৎসা প্রযুক্তি, নেবুলাইজার ব্যবহারের সঠিক নিয়ম, ওষুধের গুণাগুণ, পার্শ্বপ্রতিক্রিয়া এবং সঠিক মাত্রা প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড এবং বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার ওয়েলফেয়ার সোসাইটির মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়, যা ভবিষ্যতে গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেষে অংশগ্রহণকারীদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গ্রামীণ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসকদের দক্ষতা বাড়াতে উদ্যোগ

চট্টগ্রামের বাঁশখালীতে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় : ০৭:০১:২০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬