চট্টগ্রাম ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

নিয়ম না মেনে যত্রতত্র যাত্রী ওঠানামা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড়ে তাকওয়া পরিবহন ‘মরণযান’, মহাসড়কে তীব্র যানজটের অভিযোগ

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)
  • আপডেট সময় : ০৪:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

চন্দ্রা ত্রিমোড়ে তাকওয়া পরিবহনের বাসের কারণে দীর্ঘ যানজট।

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় তাকওয়া পরিবহনকে ঘিরে দীর্ঘদিন ধরে সৃষ্ট যানজট এখন চরম আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, এই পরিবহনটি মহাসড়কে নিয়ম না মেনে চলাচল করায় প্রতিদিনই যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকাল থেকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের মতে, তাকওয়া পরিবহনের বাসগুলো নির্ধারিত স্ট্যান্ড ছাড়া যত্রতত্র যাত্রী ওঠানামা করানো এবং মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি পার্কিং করায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে।

জানা যায়, চন্দ্রা, খাড়াজোড়া থেকে গাজীপুর রুটে চলাচলকারী তাকওয়া পরিবহনের গাড়িগুলো প্রায়ই ট্রাফিক আইন অমান্য করে। এতে করে সড়কে চলাচলকারী অন্যান্য যানবাহন মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

সিয়াম নামের এক পথচারী জানান, “তাকওয়া পরিবহন কোনো নিয়ম মানে না। রাস্তায় চলাচল করতে আমাদের খুব কষ্ট হয়। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও হয়রানির শিকার হচ্ছে, এমনকি স্টাফদের আচরণও খারাপ।”

একজন অন্য গাড়ির চালক বলেন, “তাকওয়া পরিবহন যত্রতত্র গাড়ি থামায়। এতে করে অন্য যানবাহন চালানো কঠিন হয়ে পড়ে। আমি মনে করি, এই পরিবহনই জ্যামের প্রধান কারণ।”

এ বিষয়ে নাওজোর হাইওয়ে থানা-র অফিসার ইনচার্জ সওগাতুল আলম জানান, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। তাকওয়া পরিবহন মহাসড়কে যানজটের একটি বড় কারণ। যানজট নিরসনে আমরা কাজ করছি এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নিয়ম না মেনে যত্রতত্র যাত্রী ওঠানামা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড়ে তাকওয়া পরিবহন ‘মরণযান’, মহাসড়কে তীব্র যানজটের অভিযোগ

আপডেট সময় : ০৪:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬