গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ১২ পিস ইয়াবা উদ্ধার
বাঁশখালীর গুনাগরীতে ইয়াবাসহ ৩ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের কারাদণ্ড
- আপডেট সময় : ০৪:০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী এলাকায় ইয়াবা সেবনের সময় তিন যুবককে আটক করেছে স্থানীয় জনগণ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটের দিকে কালীপুর ইউপির রাজাপাড়া ঘাটাপাড়া এলাকার একটি দোকানের পেছনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়দের সহযোগিতায় অভিযানে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— আব্দুল মন্নান (২৫), মো. রেজাউল করিম বাপ্পি (২২) এবং মোহাম্মদ হাসান (২২)। তারা সবাই বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।






















