১৫ সদস্যের কমিটি গঠন, তিন বছরের জন্য অনুমোদন
ব্রাহ্মণপাড়ায় বাংলাদেশ সাংবাদিক সমিতির নতুন কমিটি অনুমোদন, হারুন সভাপতি ও সাইফুল সম্পাদক
- আপডেট সময় : ১০:৫৩:০১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ সাংবাদিক সমিতির নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। হারুন অর রশিদকে সভাপতি, সাইফুল ইসলাম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক এবং মোঃ ঈমাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) ব্রাহ্মণপাড়া উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাদা এমরান, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুকী তাপস এবং দপ্তর সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলুর উপস্থিতিতে আগামী তিন বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির সভাপতি মোঃ হারুন অর রশিদ চ্যানেল এস ও দৈনিক মানবকণ্ঠের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ঈমাম হোসেন দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি ডা. মোঃ ইউনুছ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, অর্থ সম্পাদক মোঃ ওসমান ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহেল খান চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ বাছির উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবসার উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ নাহিদ ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ হাবিবুর রহমান সোহেল এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মোঃ ফারুক আহমেদ, গাজী মোঃ রুবেল ও মোঃ সজিব ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন, নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান আখন্দ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি মোঃ খোরশেদ আলম, ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, ডা. আয়শা খাতুন, ডা. আব্দুল মাজেদ, তানভীর আহমেদ লিংকনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।














