চট্টগ্রাম ০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সংগঠনকে শক্তিশালী করতে নতুন নেতৃত্বে আশাবাদী নেতাকর্মীরা

ঢাকা-১৬ আসনে বাসদ কৃষক ফ্রন্টের সভাপতি নির্বাচিত লায়ন মোঃ শফিকুল ইসলাম সাইমন

হুমায়ুন কবির, নান্দাইল (ময়মনসিংহ)
  • আপডেট সময় : ০৯:৫৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

ঢাকা-১৬ আসনে বাসদ কৃষক ফ্রন্টের নবনির্বাচিত সভাপতি লায়ন মোঃ শফিকুল ইসলাম সাইমন

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) দেশের অন্যতম প্রভাবশালী বামপন্থী রাজনৈতিক দল হিসেবে দীর্ঘদিন ধরে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ১৯৮০ সালের ৭ নভেম্বর প্রতিষ্ঠিত এই দলটি শুরু থেকেই পুঁজিবাদী আর্থ-সামাজিক ব্যবস্থার মৌলিক পরিবর্তনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ‘মই’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী এই দলটি বর্তমানে বাম গণতান্ত্রিক জোটের একটি গুরুত্বপূর্ণ শরিক।

এরই ধারাবাহিকতায় দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঢাকা-১৬ আসনে বাসদ কৃষক ফ্রন্টের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কমরেড লায়ন মোঃ শফিকুল ইসলাম সাইমন। তার নির্বাচনের মাধ্যমে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, সাইমনের নেতৃত্বে ঢাকা-১৬ আসনে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে আন্দোলন আরও জোরদার হবে।

সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় লায়ন মোঃ শফিকুল ইসলাম সাইমন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন কমরেড সরদার হুমায়ুন কবির, কমরেড আব্দুর রাজ্জাক এবং কমরেড লায়ন আলগীর চৌধুরীর প্রতি।

তিনি বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে পালন করবো। আমি সবসময় অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থাকবো এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবো।”

তিনি আরও বলেন, বাসদের আদর্শ অনুসরণ করে সমাজের বৈষম্য দূরীকরণ, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি সক্রিয় ভূমিকা রাখবেন।

দলীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তার নেতৃত্বে এলাকায় বাসদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং জনগণের মাঝে দলটির আদর্শ আরও বিস্তৃতভাবে ছড়িয়ে পড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সংগঠনকে শক্তিশালী করতে নতুন নেতৃত্বে আশাবাদী নেতাকর্মীরা

ঢাকা-১৬ আসনে বাসদ কৃষক ফ্রন্টের সভাপতি নির্বাচিত লায়ন মোঃ শফিকুল ইসলাম সাইমন

আপডেট সময় : ০৯:৫৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬