চট্টগ্রাম ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

চুরি-ডাকাতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি

ছাতকে চোরমুক্ত নিরাপদ এলাকা দাবিতে বৃহত্তর কুর্শীতে মহাসমাবেশ ও মানববন্ধন

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চোরমুক্ত কুর্শী চাই—এই দাবিতে ছাতকের বৃহত্তর কুর্শীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চোরমুক্ত নিরাপদ এলাকা নিশ্চিতের দাবিতে এলাকাবাসীর বিশাল সমাবেশে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করা হয়েছে।

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের বৃহত্তর কুর্শী এলাকায় চোরমুক্ত নিরাপদ এলাকা প্রতিষ্ঠার দাবিতে মহাসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ০৬ এপ্রিল অনুষ্ঠিত এই কর্মসূচিতে বৃহত্তর কুর্শীসহ আশপাশের বিভিন্ন গ্রামের শতশত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার একটি অসাধু চক্র সংঘবদ্ধভাবে গরু চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা একটি সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে তুলে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, ফলে এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, চোরদের আশ্রয়-প্রশ্রয়দাতারা নিজেদের বাড়িতে চোরাই গরু ও অবৈধ অস্ত্র সংরক্ষণ করছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

সমাবেশে বক্তারা বলেন,
“আমরা আজ নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি। দ্রুত এসব অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

সমাবেশ থেকে দেশের মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক এবং আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়—

  • দ্রুত অভিযান চালিয়ে চোর সিন্ডিকেট নির্মূল করা
  • এলাকায় আইন-শৃঙ্খলা জোরদার করা
  • নিরীহ জনগণকে হয়রানি বন্ধ করা

সাবেক ১০ নং দোলার বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি সাহেল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি বক্তব্য রাখেন।

বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান মোর্শেদ আহমদ চৌধুরী, বর্তমান মেম্বার শায়েক আহমেদ, আব্দুল কদ্দুস (লন্ডন প্রবাসী), মজনু মিয়া, আব্দুল কাহার, আলী হোসেন, আব্দুল হক, হাফিজুর রহমান, মুসলিম উদ্দিন, নুরুল হকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশ শেষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা
“চোরমুক্ত কুর্শী চাই, নিরাপদ সমাজ চাই”
স্লোগান দিতে থাকেন।

এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চুরি-ডাকাতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি

ছাতকে চোরমুক্ত নিরাপদ এলাকা দাবিতে বৃহত্তর কুর্শীতে মহাসমাবেশ ও মানববন্ধন

আপডেট সময় : ০৩:০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬