চট্টগ্রাম ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নৃশংস হামলায় গুরুতর আহত রিপন ঢাকায় চিকিৎসাধীন, ১২ দিনেও গ্রেফতার নেই

রাজাপুরে ছাত্রদল নেতার ওপর নৃশংস হামলা, আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি পরিবারের

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৫৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার: ঝালকাঠির রাজাপুর উপজেলায় ছাত্রদল নেতা ফেরদৌস রিপনের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় দায়ের করা মামলার প্রায় ১২ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ বিরাজ করছে পরিবার ও স্থানীয়দের মধ্যে।

জানা যায়, রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফেরদৌস রিপনের মা ঝর্ণা বেগম বাদী হয়ে গত ৩০ মার্চ রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ সন্ধ্যা ৭টার দিকে প্রধান আসামি মাহামুদ হাওলাদার রিপনকে মোবাইল ফোনে কল দিয়ে চুরি হওয়া একটি অটোরিকশার ব্যাটারি তাদের বাড়ি থেকে নিয়ে যেতে বলেন। পরবর্তীতে রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে রিপন, ফারুক হাওলাদার ও বাবুল হাওলাদার শুক্তাগড় ইউনিয়নের সাকরাইল এলাকায় মাহামুদ হাওলাদারের বাড়িতে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

অভিযোগে বলা হয়, মাহামুদ হাওলাদার, শহিদ খাঁ, রাজু, চয়ন হাওলাদার, লিলি বেগম, খুকু বেগম, রুম্পা আক্তারসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন মিলে রিপনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় রিপনের দুই হাতের কব্জির ওপরের অংশে গুরুতর হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং তার সঙ্গে থাকা প্রায় ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় রিপনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, হামলার ঘটনার পর আসামি পক্ষের খুকু বেগম ঝালকাঠি আদালতে একটি পাল্টা মামলা দায়ের করেছেন বলেও জানা গেছে।

রিপনের মা ঝর্ণা বেগম অভিযোগ করে বলেন, “ঘটনার প্রায় ১২ দিন পার হলেও এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নৃশংস হামলায় গুরুতর আহত রিপন ঢাকায় চিকিৎসাধীন, ১২ দিনেও গ্রেফতার নেই

রাজাপুরে ছাত্রদল নেতার ওপর নৃশংস হামলা, আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি পরিবারের

আপডেট সময় : ০৫:৫৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬