চট্টগ্রাম ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

ফেকামারা গ্রামে অভিযান, স্ত্রীসহ তিনজন আটক

কটিয়াদীতে ৭৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক, গ্রেপ্তার ৩

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ০৬:০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ৭৩ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।

রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ লিটন মিয়া (৪০), তার স্ত্রী মোছাঃ সীমা আক্তার (৩০) এবং সহযোগী মাহমুদুল ইসলাম সম্রাট (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, আটককৃত লিটন মিয়ার বিরুদ্ধে ৭টি মাদক মামলা, ১টি মারামারি মামলা এবং ডাকাতির প্রস্তুতিকালীন বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। তবে তার সঙ্গে আটক অন্য দুই সহযোগীর বিরুদ্ধে পূর্বে কোনো মামলা নেই।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে পাঠানো হবে। মাদক, সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফেকামারা গ্রামে অভিযান, স্ত্রীসহ তিনজন আটক

কটিয়াদীতে ৭৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক, গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৬:০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬