চট্টগ্রাম ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

৪ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধ, মসজিদ থেকে ফেরার পথে হামলার অভিযোগ

ভোলায় পাওনা টাকা চাওয়ায় রাকিবের ওপর হামলা, প্রাণনাশের হুমকি—স্থানীয়দের ক্ষোভ

ইমন রহমান
  • আপডেট সময় : ০৪:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৯২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি: ভোলার সদর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মোঃ রাকিব নামে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় রাসেল ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

জানা যায়, গত ৩ এপ্রিল শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খুনি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাকিবের ওপর রাসেল ও তার ছেলে মিরাজের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে আহত রাকিবকে উদ্ধার করেন। বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে রাসেলের পরিবার রাকিবের কাছ থেকে প্রায় ৩০ কেজি মাছ ক্রয় করে, যার মোট মূল্য ছিল প্রায় ৬ হাজার টাকা। তবে তারা মাত্র ২ হাজার টাকা পরিশোধ করে বাকি ৪ হাজার টাকা দিতে গড়িমসি করে। পরবর্তীতে রাকিব পাওনা টাকা চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন রাসেল ও তার ছেলে মিরাজ এবং টাকা না দেওয়ার পাশাপাশি হুমকিও দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, রাসেল ও তার ছেলে মিরাজ এলাকায় দীর্ঘদিন ধরে নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে বলে দাবি করেন তারা।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রাসেল। তিনি উল্টো রাকিবের বিরুদ্ধে অভিযোগ তুলে বিভ্রান্তিকর বক্তব্য দেন। যদিও তার বক্তব্যের পক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে রাকিবের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৪ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধ, মসজিদ থেকে ফেরার পথে হামলার অভিযোগ

ভোলায় পাওনা টাকা চাওয়ায় রাকিবের ওপর হামলা, প্রাণনাশের হুমকি—স্থানীয়দের ক্ষোভ

আপডেট সময় : ০৪:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬