সিলেট পুলিশের উদ্যোগে ৮ বছরের পথশিশু ফাইজা আক্তারের জীবন ও শিক্ষার নিরাপত্তা নিশ্চিত
সিলেটে পুলিশ কমিশনারের উদ্যোগে পথশিশু ফাইজা আক্তারের পুনর্বাসন সম্পন্ন
- আপডেট সময় : ১২:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী এর সরাসরি উদ্যোগে পথশিশু ফাইজা আক্তার মায়িশা (৮) পুনর্বাসিত হয়েছেন। কোতোয়ালী মডেল থানাধীন চৌহাট্টা পয়েন্টে পুলিশ কমিশনার সাংবাদিকদের উপস্থিতিতে শিশুটিকে পরিচয় করিয়ে দেন।
পুলিশ কমিশনার জানান, ফাইজার মা চার বছর আগে মৃত্যুবরণ করেছেন। বর্তমানে সে নানীর সঙ্গে বসবাস করে এবং জীবিকার তাগিদে রাস্তায় ফুল বিক্রি করত। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সিলেটের সমাজসেবী ফাহিম আল চৌধুরী শিশুটির পড়াশোনা ও যত্ন নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পুলিশের সহযোগিতায় শিশুটি তার নানীর কাছ থেকে উদ্ধার করে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।
পুলিশ কমিশনার মহোদয় বলেন, “সিলেটে অনেক পথশিশু আছে। সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিরা যদি তাদের দেখাশোনা নেন, সমাজ আরও সুন্দরভাবে গড়ে উঠবে। আমি সিলেটকে ভালোবাসি, কারণ এখানে অনেক মানবিক মানুষ বসবাস করেন।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেট নগরীতে কোনো ছিনতাইকারী থাকবে না এবং পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখছে।














