চট্টগ্রাম ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বালু মহালে হিসাব করার সময় স্পিডবোটে এসে হামলা, গুলি ও ধারালো অস্ত্রে হত্যা

শিবালয়ে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষ: ড্রেজারে গুলি ও কুপিয়ে ম্যানেজার মিরাজ হত্যা

মোঃ রাজিব হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বালু ব্যবসা কেন্দ্রিক দ্বন্দ্বের জেরে মিরাজ হোসেন (৩৫) নামে এক বালু মহালের ম্যানেজারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার তেওতা এলাকার আলোকদিয়া চরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মিরাজ হোসেন পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বালু মহালের ড্রেজারের ওপর বসে হিসাব-নিকাশ করছিলেন মিরাজ হোসেন। এ সময় হঠাৎ একটি স্পিডবোটে করে কয়েকজন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার শরীরে বিদ্ধ হলে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালু মহালের ইজারাদার কাওসার আলম জানান, সম্প্রতি একটি অজ্ঞাত নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এ ঘটনায় তিনি শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বালু ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বালু মহালে হিসাব করার সময় স্পিডবোটে এসে হামলা, গুলি ও ধারালো অস্ত্রে হত্যা

শিবালয়ে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষ: ড্রেজারে গুলি ও কুপিয়ে ম্যানেজার মিরাজ হত্যা

আপডেট সময় : ১১:৩২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬