চট্টগ্রাম ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার

কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা, ইস্কাফ সিরাপ ও নিভিয়া কসমেটিক্স জব্দ

মোঃ মশিউর রহমান বিপুল
  • আপডেট সময় : ০৭:৩৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামঃ কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ভারতীয় গাঁজা, ইস্কাফ সিরাপ ও কসমেটিক্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৪ কেজি গাঁজা, ১০০ বোতল ইস্কাফ সিরাপ এবং ২৮০ পিস নিভিয়া সফট ক্রিম।

বিজিবি জানায়, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানের প্রস্তুতির তথ্য পেয়ে ভিন্ন ভিন্ন বিওপির তিনটি বিশেষ টহলদল পৃথক সময়ে অভিযান পরিচালনা করে।

এপ্রিল সকাল ৭:৩০টায় ঝাউরানী বিওপির আওতাধীন খামারভাতী (থানা: হাতিবান্ধা, জেলা: লালমনিরহাট),

১ এপ্রিল রাত ১১:১৫টায় শিমুলবাড়ী বিওপির আওতাধীন বানিয়াটারী (থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম) এবং

৩১ মার্চ দুপুর ১:০০টায় রামখানা বিওপির আওতাধীন চান্দেরহাট (থানা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রাম) এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে টহলদল সন্দেহভাজন কয়েকজনকে ধাওয়া করলে তারা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে এসব ভারতীয় মাদক ও কসমেটিক্স জব্দ করা হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি আপসহীন। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার

কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা, ইস্কাফ সিরাপ ও নিভিয়া কসমেটিক্স জব্দ

আপডেট সময় : ০৭:৩৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬