চট্টগ্রাম ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

মুক্তিযুদ্ধের চেতনা সুদৃঢ় করতে স্থানীয় উদ্যোগের প্রশংসা

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ইউএনও রফিকুল ইসলামের শ্রদ্ধা নিবেদন

সাহাদাত হোসেন কামাল
  • আপডেট সময় : ০৭:২৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জঃ গোলাপগঞ্জ উপজেলা-র গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-এ এক অনাড়ম্বর অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আকমল আলীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান।

কৈলাশ ১৩ আউলিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভা সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য আলী হোসেন। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহাদাৎ আনোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের আয়োজন সেই দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

প্রধান আলোচকের বক্তব্যে আনোয়ার শাহজাহান বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতির আত্মপরিচয়ের মূল ভিত্তি। মুক্তিযোদ্ধাদের অবদান গবেষণা ও সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। স্থানীয় পর্যায়ের এ ধরনের আয়োজন মুক্তিযুদ্ধের চেতনাকে আরও সুদৃঢ় করে বলেও মন্তব্য করেন।

সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল মুতলিব, শফিকুর রহমান, আব্দুল আহাদ, ফজলুল রহমান ও আব্দুল খালিক প্রমুখ। এছাড়া কৈলাশ ১৩ আউলিয়া পরিষদের সভাপতি খায়রুল ইসলাম শুয়েব এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি নুরুল ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক আনোয়ার শাহজাহানকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে “আজীবন সম্মানিত সদস্য” হিসেবে ঘোষণা করে সম্মাননা প্রদান করা হয়। এসময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

অনুষ্ঠান শেষে ইউএনও রফিকুল ইসলাম, গবেষক আনোয়ার শাহজাহানসহ উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মুক্তিযুদ্ধের চেতনা সুদৃঢ় করতে স্থানীয় উদ্যোগের প্রশংসা

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ইউএনও রফিকুল ইসলামের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৭:২৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬