চট্টগ্রাম ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

ঋণের টাকা আদায়ে গিয়ে ফাঁদে পড়ে রাতভর নির্যাতনের শিকার ৬ এনজিও কর্মী

কিস্তি আদায়ের নামে ডেকে এনে এনজিও কর্মীদের ওপর নির্যাতন, মামলা দায়ের

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
  • আপডেট সময় : ০৪:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের পাঁচবিবিতে কিস্তি আদায় করতে গিয়ে শাখা ব্যবস্থাপকসহ ৬ জন এনজিও কর্মীকে রাতভর আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে ঋণগ্রহীতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত ৩০ মার্চ রাতে জয়পুরহাট সদর উপজেলার শালপাড়া বাজার এলাকায়।

ভুক্তভোগীদের পক্ষ থেকে জানানো হয়, জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম)-এর পাঁচবিবি শাখা থেকে ২০২৫ সালের ১৩ মে মাছ চাষের জন্য শেখপাড়া গ্রামের রহিমা বেগম ৫ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। তিনি আংশিকভাবে ৩ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করলেও অবশিষ্ট ১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধে টালবাহানা করতে থাকেন।

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন রহিমা বেগমের স্বামী মিনহাজুল ইসলাম মোবাইল ফোনে টাকা দেওয়ার কথা বলে জেআরডিএম পাঁচবিবি শাখার ব্যবস্থাপক জাহিদুল ইসলামকে তার বাড়িতে ডেকে নেন। পরে তিনি ক্রেডিট অফিসার সাইফুল ইসলাম ও আবু নাছের মুছাকে সঙ্গে নিয়ে সেখানে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাদের আটকে রেখে দেশীয় অস্ত্র দিয়ে নির্যাতন করা হয়।

একপর্যায়ে কৌশলে অফিসে খবর পাঠালে রাতেই আরও কয়েকজন কর্মী ঘটনাস্থলে গেলে তাদেরও আটক করে একইভাবে নির্যাতন করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

পরবর্তীতে বিষয়টি জানতে পেরে জেআরডিএম প্রধান কার্যালয় পুলিশকে অবহিত করে। স্থানীয় এক রাজনৈতিক নেতার সহায়তায় রাত প্রায় ৩টার দিকে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়। পরে তাদের মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থেকে জয়পুরহাট সদর থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঋণের টাকা আদায়ে গিয়ে ফাঁদে পড়ে রাতভর নির্যাতনের শিকার ৬ এনজিও কর্মী

কিস্তি আদায়ের নামে ডেকে এনে এনজিও কর্মীদের ওপর নির্যাতন, মামলা দায়ের

আপডেট সময় : ০৪:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬