চট্টগ্রাম ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কালিয়াকৈর সরকারি কলেজে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, শিক্ষক-শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)
  • আপডেট সময় : ০৬:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
কালিয়াকৈর সরকারি কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় অবস্থিত কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সম্প্রতি কলেজের আওতাধীন জমিতে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ। এ সময় স্থানীয়ভাবে ভূমিদস্যু হিসেবে পরিচিত আকতার হোসেন ওকল ও খাটা মজিবুর রহমান উক্ত জমি নিজেদের দাবি করে নির্মাণ কাজে বাধা প্রদান করেন। পরে তারা আদালতে কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ ঘটনায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তারা এ মামলাকে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে দ্রুত তা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধন শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সেলিম জাহান, মেহেরুন্নেসা মিনু ও রেজাউল করিম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মদ শামীম হোসেন ও পূর্ণিমা সিদ্ধা।

বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করে এমন মিথ্যা মামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রতিবাদমুখর হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কালিয়াকৈর সরকারি কলেজে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, শিক্ষক-শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ

কালিয়াকৈর সরকারি কলেজে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, শিক্ষক-শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ

আপডেট সময় : ০৬:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬