চট্টগ্রাম ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

তেল সরবরাহে অনিয়মের অভিযোগ, বিক্ষোভের পর লাঠিচার্জ—ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার দাবি

রাজশাহীর পুঠিয়ায় তেল সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদে হামলার অভিযোগ, সাংবাদিকসহ আহত ২০

স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • আপডেট সময় : ১০:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অবস্থিত বানেশ্বর ফিলিং স্টেশনে তেল সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করাকে কেন্দ্র করে সাংবাদিকসহ সাধারণ গ্রাহকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৭ মার্চ) বিকেলে প্রায় ৪৫০০ লিটার পেট্রোল ও ৫০০০ লিটার ডিজেল ফিলিং স্টেশনে সরবরাহ করা হয়। তেলের খবর ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে মোটরসাইকেল চালকসহ শতাধিক গ্রাহক লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার জন্য অপেক্ষা করেন। বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তেল বিতরণ চলার পর হঠাৎ করেই পাম্প কর্তৃপক্ষ মাইকিং করে তেল শেষ হওয়ার ঘোষণা দেয়।

এতে ক্ষুব্ধ গ্রাহকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং গ্রাহকদের পাম্পের ভেতরে নিয়ে যান।

অভিযোগ রয়েছে, পরবর্তীতে পাম্প মালিকপক্ষ ও কর্মচারীরা এসে শুধুমাত্র ডিজেল সরবরাহ শুরু করলে গ্রাহকরা তেলের মজুদ যাচাইয়ের দাবি জানান। এ সময় উত্তেজনা বাড়লে পুলিশ ও পাম্প সংশ্লিষ্টদের মধ্যে গ্রাহকদের ওপর লাঠিচার্জের ঘটনা ঘটে।

এ ঘটনায় সাংবাদিক মুন্না ইসলাম, মো. জিল্লুর রহমান, ইকরামুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হন বলে জানা গেছে। আহতদের দাবি, তেল সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয় এবং মোবাইল ফোন ভেঙে ফেলা হয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে এ বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তেল সরবরাহে অনিয়মের অভিযোগ, বিক্ষোভের পর লাঠিচার্জ—ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার দাবি

রাজশাহীর পুঠিয়ায় তেল সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদে হামলার অভিযোগ, সাংবাদিকসহ আহত ২০

আপডেট সময় : ১০:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬