চট্টগ্রাম ০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদত্যাগ, ভাওয়াল ইউনিয়নে আরও সক্রিয় থাকবেন চেয়ারম্যান

ফরিদপুর সালথা আ.লীগ সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া পদত্যাগ

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা)
  • আপডেট সময় : ০৭:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান ফকির মিয়া শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাব-এ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

ফারুকুজ্জামান ফকির মিয়া বলেন, দীর্ঘদিন দলীয় দায়িত্ব পালন করার পর বর্তমান শারীরিক অবস্থার কারণে দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। তিনি স্পষ্টভাবে জানান, এই সিদ্ধান্ত তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় নিয়েছেন।

তিনি আরও জানান, তিনি ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে সরে আসবেন। তবে জনপ্রতিনিধি হিসাবে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেছেন। তিনি এখন থেকে ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে আরও বেশি সম্পৃক্ত রাখবেন।

ফারুকুজ্জামান ফকির মিয়া ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সালথা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ অহিদুজ্জামান এবং স্থানীয় নেতৃবৃন্দ।

বিশেষজ্ঞরা মনে করছেন, ফারুকুজ্জামান ফকির মিয়ার পদত্যাগে সালথা উপজেলার রাজনৈতিক পরিবেশে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদত্যাগ, ভাওয়াল ইউনিয়নে আরও সক্রিয় থাকবেন চেয়ারম্যান

ফরিদপুর সালথা আ.লীগ সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া পদত্যাগ

আপডেট সময় : ০৭:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬