চট্টগ্রাম ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রেফারির সিদ্ধান্তে ক্ষোভ, মাঠেই হাতাহাতি—গুরুতর আহত একজন

পটিয়ায় ফুটবল ফাইনালকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪ – রেফারির সিদ্ধান্তে উত্তেজনা

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ০৯:০৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের পটিয়ায় ফুটবল ফাইনাল খেলা ঘিরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। (২৩ মার্চ) বিকেলে ধলঘাট ইউনিয়নের মুকুটনাইট বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৪টার দিকে আয়োজিত ফাইনাল ম্যাচে বোয়ালখালী চরণদ্বীপ একাদশ ও চন্দনাইশ একাদশ অংশগ্রহণ করে। খেলার শুরুতে চন্দনাইশ একাদশ ১-০ গোলে এগিয়ে যায়। তবে খেলার শেষ মুহূর্তে বোয়ালখালী একাদশ একটি গোল করলে রেফারি সানি বড়ুয়া সেটি বাতিল ঘোষণা করেন।

রেফারির এ সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা দুই গ্রুপের সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে জুবায়েদ (১৯), জিহান (১৮), ওহিন (২২) ও খোরশেদ (২০) আহত হন। গুরুতর আহত খোরশেদকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিক্রমে বাতিল হওয়া গোলটি বহাল না রেখে পুনরায় খেলা শুরু করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রেফারির সিদ্ধান্তে ক্ষোভ, মাঠেই হাতাহাতি—গুরুতর আহত একজন

পটিয়ায় ফুটবল ফাইনালকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪ – রেফারির সিদ্ধান্তে উত্তেজনা

আপডেট সময় : ০৯:০৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬