চট্টগ্রাম ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন শহীদদের স্মরণ করে দেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন

মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়ে মাহফুজুর রহমান রিটনের স্বাধীনতা দিবস বার্তা

মোস্তাফিজুর রহমান জীবন
  • আপডেট সময় : ১০:৪৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন শহর ও দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বাণীতে তিনি স্মরণ করেন, ১৯৭১ সালের এই ঐতিহাসিক দিনে বাঙালি জাতি দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রায় পৌঁছায়। মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণা মুক্তিকামী জনতাকে সাহস এবং প্রেরণা জুগিয়েছিল এবং জাতিকে ঐক্যবদ্ধ করেছিল।

রাসিক প্রশাসক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের। তিনি বলেন, “তাদের ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের প্রিয় স্বাধীনতা।” এছাড়া, তিনি মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহীন মা-বোন ও দেশের জন্য আত্মত্যাগকারী সকল দেশপ্রেমিককে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

মাহফুজুর রহমান রিটন আরও বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের নতুন করে শপথ গ্রহণের দিন। শহীদদের স্বপ্নের সমৃদ্ধ, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর ভূমিকা রাখবে।

শেষে তিনি সকলকে দেশপ্রেম, ঐক্য এবং উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাজ করার আহ্বান জানান এবং নতুন প্রজন্মের জন্য একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন শহীদদের স্মরণ করে দেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন

মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়ে মাহফুজুর রহমান রিটনের স্বাধীনতা দিবস বার্তা

আপডেট সময় : ১০:৪৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬