চট্টগ্রাম ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মানবিক উদ্যোগ, অসহায়দের পাশে এমপি বুলবুল

চাঁপাইনবাবগঞ্জে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৬:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জঃ পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুলের পক্ষ থেকে শুক্রবার এ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু গিফারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন এমপি নূরুল ইসলাম বুলবুল।

এসময় তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জানা যায়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত ৭০০টি শাড়ি সুবিধাবঞ্চিত মা-বোনদের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি ১০ লাখ টাকা থেকে ১ হাজার অসহায় মানুষের প্রত্যেককে ১ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ১৫টি ওয়ার্ডের দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষ এই সহায়তা পান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ, সেক্রেটারি তহরুল ইসলাম সোহেল, যুব জামায়াতের সভাপতি আবু তালেব এবং ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল খালিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঈদ উপলক্ষে এই মানবিক কার্যক্রম এলাকার অসহায় মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিয়েছে এবং ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মানবিক উদ্যোগ, অসহায়দের পাশে এমপি বুলবুল

চাঁপাইনবাবগঞ্জে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

আপডেট সময় : ০৬:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬