চট্টগ্রাম শহরে নিরাপদ ও সুন্দর পরিবেশে ঈদ জামাত অনুষ্ঠিত হবে
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদ জামাত, প্রধান ও দ্বিতীয় জামাতের সময়সূচি
- আপডেট সময় : ১১:৪০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে ইমামতি করবেন খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক আল কাদেরী।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এই জামাত অনুষ্ঠিত হবে। শহরের মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, ঈদ জামাতের জন্য জমিয়াতুল ফালাহ ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত। গত সাতদিন ধরে চসিক ব্যাপক প্রস্তুতি নিয়েছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন।
প্রায় ৬৫,০০০ বর্গফুট এলাকাজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে এবং নিচে কার্পেটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, এবারও প্রায় ২০-২৫ হাজার মুসল্লি কেন্দ্রিয় জামাতে অংশ নেবেন।
শহরের বিভিন্ন মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যেমন লালদীঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, দক্ষিণ খুলশী আবাসিক এলাকা জামে মসজিদ, এবং আরও ৯৪টি আঞ্চলিক ঈদগাঁ। এছাড়া এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে কেন্দ্রীয় ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।














