চট্টগ্রাম ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

র‌্যাব-৫ উদ্ধার অভিযান: রাজশাহীতে পরিত্যক্ত ককটেল ও দেশীয় অস্ত্র বাজেয়াপ্ত

রাজশাহীতে পরিত্যক্ত ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, ঈদকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ০৭:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী | রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২১টি হাতবোমা এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, আসন্ন ঈদকে কেন্দ্র করে নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এসব বিস্ফোরক মজুত করা হয়ে থাকতে পারে।

মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবু বাগানে অভিযান চালায় র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল। অভিযানের সময় দুটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে সদস্যদের সন্দেহ হয়। পরে বোমা থাকার আশঙ্কায় র‌্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।

ইউনিটের সদস্যরা এসে পরীক্ষা করে মোট ২১টি হাতবোমা সদৃশ্য বস্তু শনাক্ত করেন। এছাড়া অপর একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে একটি হাসুয়া, একটি বড় ছোরা, একটি ছোট ছোরা এবং একটি চাকু উদ্ধার করা হয়।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও বোমা ও অস্ত্রের মালিকানা সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিক অনুসন্ধানেও জড়িতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

র‌্যাবের ধারণা, ঈদকে সামনে রেখে কোনো ধরনের নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব ককটেল ও দেশীয় অস্ত্র সেখানে মজুত করে রেখেছিল।

চন্দ্রিমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধারকৃত বোমা ও অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছের‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাব-৫ উদ্ধার অভিযান: রাজশাহীতে পরিত্যক্ত ককটেল ও দেশীয় অস্ত্র বাজেয়াপ্ত

রাজশাহীতে পরিত্যক্ত ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, ঈদকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা

আপডেট সময় : ০৭:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬