চট্টগ্রাম ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ঈদকে ঘিরে নৌপথে যাত্রীচাপ বাড়ায় ইলিশা লঞ্চঘাটে বিশৃঙ্খলা, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

ঈদযাত্রায় ভোলার ইলিশা লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী ও বিশৃঙ্খলা, তদারকি না থাকায় ঝুঁকিতে ঘরমুখো মানুষ

ইমন রহমান
  • আপডেট সময় : ০৬:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা | পবিত্রঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে ভোলার ইলিশা লঞ্চঘাটে নৌপথে যাত্রী পরিবহনে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, অতিরিক্ত যাত্রী নিয়ে নিয়ম ভেঙে অবৈধ স্পিডবোট, লঞ্চ ও ট্রলার চলাচল করলেও প্রশাসনের কার্যকর কোনো তদারকি নেই।

ফলে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ যাত্রীরা।
বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী ইলিশা লঞ্চঘাটে দেখা যায়, বিভিন্ন রুটে চলাচলকারী লঞ্চগুলোতে ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি যাত্রী তোলা হচ্ছে। যাত্রীরা গাদাগাদি করে ডেক ও কেবিনে অবস্থান করছেন। অনেক ক্ষেত্রে নারী, শিশু ও বৃদ্ধদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
যাত্রীদের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে ভাড়া বৃদ্ধি ও অনিয়ম যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করা হলেও যাত্রীদের নিরাপত্তার বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না।
অনেক যাত্রী জানান, “জীবনের ঝুঁকি নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে। লঞ্চে দাঁড়ানোর জায়গাও নেই, তারপরও অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে। কোনো নিয়ন্ত্রণ নেই।”
স্থানীয়দের অভিযোগ, ঘাট এলাকায় প্রশাসনের উপস্থিতি খুবই সীমিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।
নৌপরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের সময় যাত্রীচাপ বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক হলেও নিরাপত্তা বিধি মেনে চলা অত্যন্ত জরুরি। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে ভোলা নদী বন্দরের ট্রাফিক ইনচার্জ আমজাদ হোসেন মুঠোফোনে প্রতিবেদককে জানান, “ঘাটে আমাদের দুইজন স্টাফ রয়েছে, তারা দায়িত্ব পালন করছেন।”
তবে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট দোলা বসাককে বারবার কল করা হলেও তিনি ঘটনাস্থলে উপস্থিত হননি।
এদিকে সচেতন মহল দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে, যাতে ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঈদকে ঘিরে নৌপথে যাত্রীচাপ বাড়ায় ইলিশা লঞ্চঘাটে বিশৃঙ্খলা, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

ঈদযাত্রায় ভোলার ইলিশা লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী ও বিশৃঙ্খলা, তদারকি না থাকায় ঝুঁকিতে ঘরমুখো মানুষ

আপডেট সময় : ০৬:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬