সালথা সদর বাজারে পুলিশের অভিযানে আটক, আদালতে প্রেরণ
ফরিদপুরের সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাকিবুল হাসান জুয়েল গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:২৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

ফরিদপুরঃফরিদপুরের সালথা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দ্রুত বিচার আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সালথা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাকিবুল হাসান জুয়েল (৩৪) নামের ওই নেতাকে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান জুয়েল সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল পশ্চিমপাড়া গ্রামের আব্দুল ওহাব মাতুবরের ছেলে।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, দ্রুত বিচার আইনের একটি মামলায় রাকিবুল হাসান জুয়েল ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে






















