চট্টগ্রাম ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রথমবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পেলেন রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা

রাজশাহী সিটি কর্পোরেশনে ১,২৩৭ পরিচ্ছন্ন কর্মীর মাঝে ঈদ উপহার বিতরণ, প্রশাসক রিটনের হাতে ৬১ লাখ ৮৫ হাজার টাকার অনুদান

মোস্তাফিজুর রহমান জীবন
  • আপডেট সময় : ০৮:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১,২৩৭ জন পরিচ্ছন্ন কর্মীর মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। প্রতিটি কর্মীকে ৫ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজশাহী নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদান বিতরণ করেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে জানানো হয়, এবারই প্রথমবারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পেয়েছেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক প্রশাসক।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, নগরীকে পরিচ্ছন্ন রাখতে যারা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করেন, সেই পরিচ্ছন্ন কর্মীদের প্রতি সম্মান জানাতেই এই ঈদ উপহার প্রদান করা হয়েছে। তিনি এ মহতী উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, রাজশাহীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত নগরীতে রূপান্তর করার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। নগরীর চলমান ও অসমাপ্ত উন্নয়ন কাজগুলো দ্রুত শেষ করারও আশ্বাস দেন তিনি।
এসময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীতে শহীদ সাকিব আনজুম, আলী রায়হানসহ সকল শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রথমবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পেলেন রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা

রাজশাহী সিটি কর্পোরেশনে ১,২৩৭ পরিচ্ছন্ন কর্মীর মাঝে ঈদ উপহার বিতরণ, প্রশাসক রিটনের হাতে ৬১ লাখ ৮৫ হাজার টাকার অনুদান

আপডেট সময় : ০৮:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬