চট্টগ্রাম ০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

লাইলাতুল কদরের রাতে অবৈধভাবে ঘোড়া জবাইয়ের অভিযোগ, ট্রাক ও প্রোবক্স জব্দ

কালিয়াকৈরে জঙ্গল থেকে ৯ ঘোড়া উদ্ধার, জবাইয়ের প্রস্তুতিকালে ট্রাক-প্রোবক্সসহ ৫ জন আটক

শাকিল হোসেন
  • আপডেট সময় : ০৮:৫৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকার একটি জঙ্গল থেকে ৯টি ঘোড়া উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি ট্রাক ও একটি প্রোবক্স প্রাইভেটকার জব্দ করা হয়। ঘোড়া জবাইয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে এসব ঘোড়া উদ্ধার ও অভিযুক্তদের আটক করেন।
পুলিশ সূত্রে জানা যায়, পবিত্র লাইলাতুল কদরের রাতে এলাকাবাসী যখন ইবাদতে ব্যস্ত ছিলেন, তখন একটি চক্র অবৈধভাবে ঘোড়া জবাই করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা গোপনে নজরদারি শুরু করেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ঘটনার দুই দিন আগেও একই জঙ্গল থেকে আরও দুটি ঘোড়া উদ্ধার করা হয়েছিল। এছাড়া জঙ্গলের বিভিন্ন স্থানে ঘোড়ার মাথা, পা ও চামড়ার অংশ পাওয়া যায়। এতে এলাকাবাসীর সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মজিবুর রহমানের ছেলে মোজাম্মেল হক মুন্না (৩৫), কেরানীগঞ্জের কালু পাঠানের ছেলে আবুল হোসেন (৩৮), শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের রহমতুল্লাহর ছেলে আশরাফুল আলম (৪৫), টঙ্গীর এরশাদনগরের সাজ্জাদ (৪১)সহ আরও একজন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি ট্রাক এবং একটি প্রোবক্স প্রাইভেটকার (নম্বর: ঢাকা মেট্রো-খ ১২-৬৮১০) জব্দ করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, উদ্ধারকৃত ঘোড়াগুলো নিরাপদে রাখা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লাইলাতুল কদরের রাতে অবৈধভাবে ঘোড়া জবাইয়ের অভিযোগ, ট্রাক ও প্রোবক্স জব্দ

কালিয়াকৈরে জঙ্গল থেকে ৯ ঘোড়া উদ্ধার, জবাইয়ের প্রস্তুতিকালে ট্রাক-প্রোবক্সসহ ৫ জন আটক

আপডেট সময় : ০৮:৫৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬