চট্টগ্রাম ১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

উপকারভোগীদের প্রাপ্য চাল না পেয়ে ক্ষোভ, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর

নলছিটিতে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ, ৬২৩ উপকারভোগীর চাল লোপাটের অভিযোগ

মাহবুব হাসান
  • আপডেট সময় : ০২:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠিঃঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন পরিষদে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়ম ও নয়ছয়ের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, উপকারভোগীদের জন্য বরাদ্দকৃত চালের একটি অংশ বিতরণ না করে লোপাট করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লারহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আল আমিন মোল্লার নামে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে মোট  হাজার ৪২৩ জন উপকারভোগীর জন্য ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়। সরকারি বিধি অনুযায়ী উপকারভোগীদের তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদন নিয়ে খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করা হয়।

গতকাল শনিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। তবে অভিযোগ রয়েছে, প্রশাসক মাত্রহাজার ৮০০ জনের মধ্যে চাল বিতরণের স্লিপ দেন, বাকি ৬২৩ জন উপকারভোগীর চাল গায়েব করা হয়েছে।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে প্রশাসক আল আমিন মোল্লা জানান, অবশিষ্ট স্লিপ ইউনিয়ন পরিষদে উপস্থিত উপকারভোগীদের মাঝে পরে বিতরণ করা হবে। তবে ভুক্তভোগীদের অভিযোগ, উপকারভোগীদের প্রাপ্য সরকারি চাল বিতরণ না করে তা খোলা বাজারে বিক্রি করা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে বিভিন্নভাবে দেনদরবারও করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, “উপজেলা থেকে ইউনিয়ন পরিষদের নামে বরাদ্দকৃত চাল কম বিতরণের কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উপকারভোগীদের প্রাপ্য চাল না পেয়ে ক্ষোভ, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর

নলছিটিতে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ, ৬২৩ উপকারভোগীর চাল লোপাটের অভিযোগ

আপডেট সময় : ০২:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬