চট্টগ্রাম ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

মোটরসাইকেল কেনা নিয়ে বিরোধ, ছেলের হামলায় প্রাণ হারালেন বাবা

জয়পুরহাটে মোটরসাইকেল কিনে না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন, আহত স্ত্রী ও মেয়ে

মোঃ বাবুল হোসেন
  • আপডেট সময় : ০২:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ বাবুল হোসেন |
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। এ সময় হামলায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী ও মেয়ে।

গতকাল শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কালাই উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী মন্ডল (৬০) মৃত মূলতান (মুলা) মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছেলে গোলাপ মন্ডল (৩০) মোটরসাইকেল কিনে দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। শনিবার সন্ধ্যায় এ বিষয় নিয়ে বাবা আক্কাস আলীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে গোলাপ মন্ডল বাড়িতে থাকা একটি বাঁশের খুঁটি দিয়ে আক্কাস আলীর মাথায় এলোপাতাড়ি আঘাত করেন।

এ সময় আক্কাস আলীকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী ও মেয়েকেও আঘাত করে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দায়িত্বরত চিকিৎসক আক্কাস আলী মন্ডলকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী ও মেয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত গোলাপ মন্ডলকে আটক করে থানায় নিয়ে আসে।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে গোলাপ মন্ডলকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা আহত থাকায় তাদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মোটরসাইকেল কেনা নিয়ে বিরোধ, ছেলের হামলায় প্রাণ হারালেন বাবা

জয়পুরহাটে মোটরসাইকেল কিনে না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন, আহত স্ত্রী ও মেয়ে

আপডেট সময় : ০২:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬