চট্টগ্রাম ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

শহরের বর্জ্য এবং কেমিক্যাল দূষণ রাজশাহী নদীগুলোকে মৃত নদীতে পরিণত করছে।

রাজশাহীর নদীগুলোতে শহরের বর্জ্য প্রবাহ: পদ্মা ও বারাহী নদীসহ ছয়টি নদী বিপজ্জনক দূষণে

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ০৬:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী শহরের নদীগুলোতে বর্জ্য প্রবাহ ক্রমেই উদ্বেগজনক মাত্রা লাভ করছে। একসময় স্বচ্ছ পানির জন্য পরিচিত পদ্মা নদী এখন কালচে ও বিষাক্ত হয়ে পড়েছে। শহরের হাসপাতাল, কারখানা ও আবাসিক এলাকার বর্জ্য সরাসরি নদীতে গিয়ে মিশছে।

শুধু পদ্মা নয়, স্বরমঙ্গলা, বারাহী, নবগঙ্গা, বারনই ও হোজা নদী এবং সংলগ্ন ছয়টি বিলও দূষিত হচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে চর্মরোগ, হজম সমস্যা ও স্বাস্থ্যঝুঁকির মতো সমস্যা দেখা দিচ্ছে। দূষিত পানি কৃষি জমিতে ছড়িয়ে পড়ায় খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে।

বারাহী নদী একসময় নৌকা চলাচলের জন্য পরিচিত ছিল। এখন এটি নগরীর বর্জ্য পরিবহনের প্রধান পথ। সিটি করপোরেশনের বর্জ্য পানি ও মেডিকেল বর্জ্য সরাসরি নদীতে প্রবাহিত হচ্ছে। নদীর পানিতে কেমিক্যাল মিশ্রিত ফেনা ভেসে চলেছে এবং দুর্গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ছে।

গবেষক মাহবুব সিদ্দিকী বলেন, “এক সময় এক পয়সা দিয়ে স্কুলে যেতে বারাহী নদী পার হতো। এখন নদীটি শহরের বর্জ্য বয়ে যাওয়ার ড্রেন হিসেবে ব্যবহৃত হচ্ছে।”

স্থানীয়রা সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছেন। নদী দূষণ রোধে প্রয়োজন পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নদীর তীরবর্তী পরিচ্ছন্নতা এবং শিল্পকেন্দ্রিক নিয়ন্ত্রণ।
রাজশাহী নদীগুলোতে এই অব্যবস্থাপনা চলতে থাকলে পরিবেশ ও মানুষের স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শহরের বর্জ্য এবং কেমিক্যাল দূষণ রাজশাহী নদীগুলোকে মৃত নদীতে পরিণত করছে।

রাজশাহীর নদীগুলোতে শহরের বর্জ্য প্রবাহ: পদ্মা ও বারাহী নদীসহ ছয়টি নদী বিপজ্জনক দূষণে

আপডেট সময় : ০৬:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬