চট্টগ্রাম ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মোটরসাইকেলে তিনজন ঢুকে দুইজন বের হওয়ার সিসিটিভি ফুটেজে রহস্য, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ

পিরোজপুরের নেছারাবাদে গলাকাটা মাথাবিহীন লাশ উদ্ধার, সিসিটিভিতে মোটরসাইকেলে তিনজনের গতিবিধি

মোঃ হাসানুল হক মেহেদী
  • আপডেট সময় : ০৪:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ হাসানুল হক মেহেদী |
নেছারাবাদ,পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) বিকেল চারটার দিকে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের মামুন মোল্লার মালিকানাধীন MTBF ইটভাটার পাশে সন্ধ্যা নদীর তীরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল চারটার দিকে পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে MTBF ইটভাটার দক্ষিণ-পশ্চিম কোণে নদীর ধারে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন ইটভাটার শ্রমিকরা। পরে তারা বিষয়টি ইটভাটার ম্যানেজার মো. বারেক হোসেনকে জানান। তিনি তাৎক্ষণিকভাবে নেছারাবাদ থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে লাশটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন থাকায় স্থানীয় কেউই মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি।

ইটভাটার ম্যানেজার মো. বারেক হোসেন জানান, বিকেল চারটার দিকে শ্রমিকরা প্রথম লাশটি দেখতে পায়। পরে তাকে জানালে তিনি সঙ্গে সঙ্গে থানার এসআই নাঈম হোসেনকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে ইটভাটার সামনে বসানো সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী দেখা যায়, বিকেল ৩টা ১০ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ইটভাটার পেছনের দিকে প্রবেশ করেন। পরে বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে সেখান থেকে দুইজন ব্যক্তি বেরিয়ে যেতে দেখা যায়। মোটরসাইকেল চালিয়ে যে ব্যক্তি ভেতরে ঢুকেছিলেন, বের হওয়ার সময় তাকে দেখা যায়নি। ফলে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, বিকেল চারটার দিকে ইটভাটার ম্যানেজারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পিবিআই ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির হাতের ছাপ সংগ্রহ করেছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির মাথা না থাকায় এখনো পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পরিচয় পাওয়া গেলে পরবর্তী বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মোটরসাইকেলে তিনজন ঢুকে দুইজন বের হওয়ার সিসিটিভি ফুটেজে রহস্য, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ

পিরোজপুরের নেছারাবাদে গলাকাটা মাথাবিহীন লাশ উদ্ধার, সিসিটিভিতে মোটরসাইকেলে তিনজনের গতিবিধি

আপডেট সময় : ০৪:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬