চট্টগ্রাম ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দরজা ভেঙে পুলিশ উদ্ধার করে মরদেহ, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা

কুমিল্লার মুরাদনগরে ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৪:৪৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম নামে এক কলেজ শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত শুক্রবার (১৩ মার্চ) বিকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজার এলাকার সেলিম ডাক্তারের ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাইফুল ইসলাম (৩৫) জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। তিনি পরিবারের একমাত্র সদস্য ছিলেন এবং ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন।

কলেজ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ২০২২ সালের ১ নভেম্বর থেকে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি বিষয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (৮ মার্চ) কয়েকজন শিক্ষার্থী তার বাসায় এসে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে চলে যান। শুক্রবার দুপুরের দিকে বাসা থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে পাশের ভাড়াটিয়ারা বিষয়টি স্থানীয়দের জানান। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌস আহমেদ চৌধুরী জানান, গত ৫ মার্চ কলেজে ক্লাস নেওয়ার পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ ছিল না। তিনি মাঝে মধ্যেই কাউকে কিছু না জানিয়ে কলেজে অনুপস্থিত থাকতেন বলেও জানান তিনি।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন বলেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ দুইটি দরজার লক ভেঙে মরদেহ উদ্ধার করেছে। মরদেহে পচন ধরায় ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে।

মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দরজা ভেঙে পুলিশ উদ্ধার করে মরদেহ, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা

কুমিল্লার মুরাদনগরে ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৪৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬