চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে ব্যবসায়ী-প্রশাসনের মিলনমেলা
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সম্মানিত সদস্য ও অতিথিবৃন্দের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার ঘোষ, জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান এবং মহানন্দা ব্যাটালিয়ন-৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, নবাব অটো মিলের চেয়ারম্যান মোঃ আকবর হোসেন, চেম্বারের পরিচালকবৃন্দ, সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নিউমার্কেট মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাশির। এ সময় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রয়াত দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন ব্যবসায়ী সমাজের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।














