চট্টগ্রাম ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভোলা বোরহানউদ্দিনে খামারিরা সেবা বঞ্চিত: ভেটেরিনারি সার্জনের অনিয়মিত উপস্থিতি

বোরহানউদ্দিনে উপজেলা ভেটেরিনারি সার্জনের অনিয়ম, খামারিরা সেবা থেকে বঞ্চিত

ইমন রহমান
  • আপডেট সময় : ১১:২৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঈমন রহমান | ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোসা নাজনীনের অনিয়মিত উপস্থিতির অভিযোগ উঠেছে। এতে বিভিন্ন এলাকার গবাদিপশু পালনকারী খামারিরা প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় খামারিদের অভিযোগ, নির্ধারিত সময়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ভেটেরিনারি সার্জনকে পাওয়া যায় না। অসুস্থ গবাদিপশু নিয়ে খামারিরা দূরদূরান্ত থেকে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেককে সেবা না নিয়েই ফিরে যেতে হয়। এর ফলে খামারিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং পশুপালন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সরকারিভাবে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার নিয়ম থাকলেও ভেটেরিনারি সার্জন তা মানছেন না। কয়েকদিন ধরে তার অনুপস্থিতি খামারিদের সমস্যার কারণে আরও জটিলতা সৃষ্টি করছে। সহকারী কর্মচারীরা সীমিত সেবা প্রদান করলেও জটিল সমস্যায় চিকিৎসা না পাওয়ায় খামারিরা বিপাকে পড়ছেন।

স্থানীয়রা মনে করছেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাতের সঙ্গে সম্পৃক্ত। তাই কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় খামারি ও সচেতন মহল জানিয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোলা বোরহানউদ্দিনে খামারিরা সেবা বঞ্চিত: ভেটেরিনারি সার্জনের অনিয়মিত উপস্থিতি

বোরহানউদ্দিনে উপজেলা ভেটেরিনারি সার্জনের অনিয়ম, খামারিরা সেবা থেকে বঞ্চিত

আপডেট সময় : ১১:২৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬