চট্টগ্রাম ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

সোনারগাঁয়ে মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সোনারগাঁয়ের জামপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল, মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি আজহারুল ইসলাম মান্নান

মোঃ সজিব মিয়া
  • আপডেট সময় : ১০:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সজিব মিয়া | নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বসিরগাঁও এলাকার মোজাফফর ভিলায় জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারের বাসভবনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁসিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া মামুন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম লিটন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান এবং তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল, জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু মুসাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, সোনারগাঁয়ে কোনোভাবেই মাদককে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সোনারগাঁয়ে মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সোনারগাঁয়ের জামপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল, মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি আজহারুল ইসলাম মান্নান

আপডেট সময় : ১০:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬