চট্টগ্রাম ০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের দ্যা হান্ড্রেডে খেলবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান

দ্যা হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজুর রহমান, ১ লাখ পাউন্ডে দলে নিল বার্মিংহাম ফিনিক্স

স্পোর্টস ডেস্ক | সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৮:৪২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট দ্যা হান্ড্রেডে প্রথমবারের মতো দল পেলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ১ লাখ পাউন্ডে তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। এর মাধ্যমে এই টুর্নামেন্টে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অংশ নিতে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত দ্যা হান্ড্রেডের নিলামের তৃতীয় ও শেষ ধাপে মুস্তাফিজুর রহমানের নাম ওঠে। তবে তার জন্য বিড করে কেবল বার্মিংহাম ফিনিক্স। ফলে ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসারকে সহজেই দলে পেয়ে যায় দলটি। ইংল্যান্ডের মুদ্রায় ১ লাখ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার টাকার সমান।

টি-টোয়েন্টি ক্রিকেটের তুলনায় আরও সংক্ষিপ্ত এই ১০০ বলের টুর্নামেন্টে এবারই প্রথম খেলবেন মুস্তাফিজ। আন্তর্জাতিক ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে বিশ্বের বিভিন্ন লিগে তার চাহিদা সবসময়ই বেশি।

দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) এবং লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন এই কাটার মাস্টার। বর্তমানে বাংলাদেশ দলের হয়ে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২৬ ম্যাচে ১৫৮ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। তাই দ্যা হান্ড্রেডেও তাকে নিয়ে আগ্রহ ছিল বেশ কয়েকটি দলের। শেষ পর্যন্ত বার্মিংহাম ফিনিক্সই তাকে নিজেদের স্কোয়াডে ভিড়িয়েছে।

বার্মিংহাম ফিনিক্স দলে মুস্তাফিজ ছাড়াও খেলবেন ইংল্যান্ডের তারকা জ্যাকব বেথেল, ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক এবং দক্ষিণ আফ্রিকার ডোনেভান ফেরেইরা।

অন্যদিকে নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে থাকা এই লেগ স্পিনারের নাম নিলামের প্রথম ধাপে উঠলেও আট ফ্র্যাঞ্চাইজির কেউ তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি।

আগামী ২১ জুলাই থেকে মাঠে গড়াবে দ্যা হান্ড্রেডের এবারের আসর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের দ্যা হান্ড্রেডে খেলবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান

দ্যা হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজুর রহমান, ১ লাখ পাউন্ডে দলে নিল বার্মিংহাম ফিনিক্স

আপডেট সময় : ০৮:৪২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬