চট্টগ্রাম ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মোড়কীকরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

মোস্তাফিজুর রহমান জীবন
  • আপডেট সময় : ০৯:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোস্তাফিজুর রহমান জীবন |
রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী মহানগরে ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মোড়কীকরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভ্রাম্যমাণ আদালত (সামারি ট্রায়াল)। আদালত সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মাসুদুল হকের নির্দেশনায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে এই অভিযান পরিচালনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্লাহ।
অভিযানকালে সাহেব বাজার এলাকার ‘বিশাল কনফেকশনারি’তে গিয়ে দেখা যায়, সেখানে লাচ্ছা সেমাই খোলা অবস্থায় বিক্রি করা হচ্ছে এবং প্যাকেটের গায়ে কোনো মোড়কীকরণ লেবেল বা মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।

এরপর বিসিক শিল্প এলাকায় অবস্থিত ‘রাতুল বেকারি’তে অভিযান চালানো হয়। সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সেমাই খোলা রাখা এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে বেকারিটিকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

একই দিনে সপুরা এলাকার গোলগফুর পেট্রোল পাম্প ও সপুরা সিল্কেও তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে আদালতের নাজির সোহেল রানা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং পরিবেশ আইন যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষ থেকে এ ধরনের সামারি ট্রায়াল বা ঝটিকা অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মোড়কীকরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬