চট্টগ্রাম ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রায়, পলাতক তিন আসামি

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: তিন আসামির মৃত্যুদণ্ড

নাজমুল হাসান
  • আপডেট সময় : ০৩:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হাসান |
জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা এলাকার আজিজুল হকের ছেলে ফারুক হোসেন (২৮) এবং আলী আকবরের ছেলে মনসুর আলী (২৫)। অপর এক আসামি বয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি।
রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন না। তারা বর্তমানে পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জামান জানান, ২০২৩ সালে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামে স্বামীর সঙ্গে বেড়াতে গেলে ওই গৃহবধূকে লক্ষ্য করে এ ঘটনা ঘটে। এ সময় আসামিরা তার স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে দলবদ্ধভাবে ওই গৃহবধূকে ধর্ষণ করে।
ঘটনার পর ভুক্তভোগী নারী চারজনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর এক বয়স্ক আসামিকে খালাস দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জামান বলেন, দীর্ঘদিন পর বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে। আদালতের রায়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রায়, পলাতক তিন আসামি

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: তিন আসামির মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৩:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬